চিত্রের B অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B চিহ্নিত অঙ্গটি হলো যকৃত। যকৃত যকৃতরস ও পিত্তরস তৈরি করে। এই পিত্তরস পিত্তথলিতে জমা থাকে এবং প্রয়োজনে ডিওডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়। পিত্তরস খাদ্যের অম্লভাব প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ খাদ্য পরিপাকের অনুকূল। পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে। অতিরিক্ত অ্যামাইনো এসিড যকৃতে আসার পর বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে ইউরিয়া, ইউরিক এসিড ও অ্যামোনিয়ারূপে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে এবং স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করে। এছাড়া যকৃত রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণেও কাজ করে থাকে এবং গ্লাইকোজেন হিসেবে খাদ্যবস্তু সঞ্চিত করে রাখে। যকৃতে জমা হওয়ার পর তা পেশিরসে জমা হয় এবং তা ভেঙ্গে গ্লুকোজে পরিণত হয়ে কোষে শ্বসনে অংশগ্রহণ করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
চিত্রের B অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
