উদ্দীপকের T অংশে 'Y [গণিত] ও 'Z [গণিত] এর কার্যকারিতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত Y ও Z হলো যথাক্রমে পিত্তথলি ও অগ্ন্যাশয়। পিত্তথলি ও অগ্ন্যাশয় মানবদেহে বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিত্তথলিতে পিত্তরস জমা থাকে। পিত্তরস খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। পিত্তলবণ স্নেহ পদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে। পিত্তলবণ পিত্তরসের অন্যতম উপাদান। লাইপেজের কাজ যথাযথ সম্পাদনের জন্য পিত্তলবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। আবার অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। অ্যামাইলেজ শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে। ট্রিপসিন পাকস্থলী থেকে আগত আংশিক পরিপাককৃত আমিষকে (প্রোটিওজ ও পেপটোন) ভেঙে পলিপেপটাইড, ডাই-অক্সাইড ও সরল পেপটাইড (অ্যামাইনো এসিডে) পরিণত করে। অন্যদিকে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহ দানাকে ভেঙে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করতে লাইপেজ বিশেষ ভূমিকা রাখে। তাই আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পিত্তথলি ও অগ্ন্যাশয় বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের T অংশে 'Y ও 'Z এর কার্যকারিতা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
