উল্লিখিত খাবারগুলো রাকিবের শারীরিক সুস্থতায় কী ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রাকিবের পছন্দের খাবারগুলো হলো রুটি, আলু, বাদাম এবং ডিমের কুসুম যা উচ্চ ক্যালরিবিশিষ্ট, অপরদিকে কম পছন্দের খাবারগুলো হলো ফলমূল যা অধিক খনিজ ও ভিটামিন সমৃদ্ধ। নিচে শারীরিক দক্ষতা অটুট রাখতে খাদ্য উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ করা হলো- রুটি ও আলু শর্করা সমৃদ্ধ খাবার। এটি শরীরে শক্তি যোগায়। অর্থাৎ খেলাধুলায় প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজে তার পছন্দে শর্করা জাতীয় খাদ্য রুটি ও আলু শক্তি সরবরাহ করে। বাদাম ও ডিমের কুসুমে উচ্চ স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। এটি দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। তবে এ খাদ্য উপাদানগুলো রাকিব অধিক পরিমাণে গ্রহণ করলে সে স্থূলতায় আক্রান্ত হতে পারে। অপরদিকে রাকিব কম পছন্দের খাবার হলো ফলমূল যা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। অর্থাৎ সুস্থ থাকার জন্য ফলমূ লের গুরুত্ব অত্যধিক। নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে তা মারাত্মক আকারে স্থায়ীভাবে দেহের ক্ষতি সাধন করে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রাকিবের শারীরিক দক্ষতা অটুট রাখতে নিয়ন্ত্রিত পরিমাণে রুটি, আলু, বাদাম ও ডিমের কুসুম খাওয়ার সাথে সাথে ফলমূল খাওয়াও জরুরি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উল্লিখিত খাবারগুলো রাকিবের শারীরিক সুস্থতায় কী ভূমিকা রাখবে? বিশ্লে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
