'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত খাদ্য উপাদানের পরিপাক প্রক্রিয়ার স্থান ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে A ও B হলো আলু ও মাছ যেগুলো যথাক্রমে শর্করা ও আমিষ জাতীয় খাদ্য। শর্করা ও আমিষের পরিপাক প্রধানত ভিন্ন ভিন্ন স্থানে সম্পন্ন হয়। প্রাথমিকভাবে শর্করার পরিপাক ঘটে মুখগহ্বরে। এখানে লালার অ্যামাইলেজ এনজাইম শ্বেতসার জাতীয় শর্করাকে মল্টোজে পরিণত করে। এরপর পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না। ক্ষুদ্রান্ত্রে পাচক রসের এনজাইম দ্বারা শর্করা পরিপাকের কাজ চলতে থাকে। এখানে শ্বেতসার জাতীয় খাবার অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। শ্বেতসার অ্যামাইলেজ গ্লুকোজ [চিত্র] আমিষ জাতীয় খাদ্যের পরিপাক মূলত পাকস্থলীতে হয়। পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এই রসের উপাদান হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে যা পলিপেপটাইড নামে পরিচিত। আমিষ পেপসিন পলিপেপটাইড [চিত্র] ক্ষুদ্রান্ত্রে আবার এই পলিপেপটাইড ট্রিপসিন এনজাইমের প্রভাবে অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত হয়। পলিপেপটাইড ট্রেপসিন অ্যামাইনো এসিড + সরল পেপটাইড [চিত্র] তাই উপরের আলোচনা থেকে বলা যায়, শর্করা ও আমিষ জাতীয় পরিপাক প্রক্রিয়ার স্থান ভিন্ন ভিন্ন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
'A ও 'B চিহ্নিত খাদ্য উপাদানের পরিপাক প্রক্রিয়ার স্থান ভিন্ন- বিশ…
উদ্দীপক

Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
আমিষ জাতীয় খাদ্যের পরিপাক মূলত পাকস্থলীতে হয়। পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এই রসের উপাদান হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে যা পলিপেপটাইড নামে পরিচিত।
\end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]-->
ক্ষুদ্রান্ত্রে আবার এই পলিপেপটাইড ট্রিপসিন এনজাইমের প্রভাবে অ্যামাইনো অ্যাসিড ও সরল পেপটাইডে পরিণত হয়।
\end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]-->
তাই উপরের আলোচনা থেকে বলা যায়, শর্করা ও আমিষ জাতীয় পরিপাক প্রক্রিয়ার স্থান ভিন্ন ভিন্ন।