উদ্দীপকের 'Q [গণিত] অংশে পরিপাক বিভিন্ন এনজাইম দ্বারা সম্পন্ন হয়- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] অংশটি হলো ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রে বিভিন্ন এনজাইম দ্বারা খাদ্য পরিপাকে প্রক্রিয়া সম্পন্ন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এ সময় অগ্ন্যাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিওডেনামে আসে। এই পাচকরস খাদ্যমণ্ডের অম্লভাব প্রশমিত করে। পাচকরসের এনজাইম দ্বারা শর্করা ও আমিষ পরিপাকের কাজ চলতে থাকে এবং স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। এটি অম্লীয় অবস্থায় খাদ্যকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। পিত্ত-লবণ স্নেহপদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে। পিত্ত-লবণ পিত্তরসের অন্যতম উপাদান। লাইপেজ নামক এনজাইমের কাজ যথাযথ সম্পাদনের জন্য পিত্ত-লবণের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লবণের সংস্পর্শে স্নেহপদার্থ সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। স্নেহবিশ্লেষক লাইপেজ এই দানাগুলোকে ভেঙে ফ্যাটি এসিড এবং গ্লিসারলে পরিণত করে। স্নেহপদার্থ লাইপেজ ফ্যাটি এসিড + গ্লিসারল [চিত্র] অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। পাকস্থলীতে আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে পরিণত হয়। পলিপেপটাইড ট্রিপসিন অ্যামাইনো এসিড + সরল পেপটাইড [চিত্র] অ্যামাইলেজ শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে। শর্করা অ্যামাইলেজ গ্লুকোজ [চিত্র] তাই বলা যায় যে, পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রে পরিপাক কার্যক্রমগুলো এনজাইমের সাহায্যে সম্পন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'Q অংশে পরিপাক বিভিন্ন এনজাইম দ্বারা সম্পন্ন হয়- উক্তিটি…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। পাকস্থলীতে আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে পরিণত হয়।
\end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]-->
অ্যামাইলেজ শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে।
\end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]-->
তাই বলা যায় যে, পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রে পরিপাক কার্যক্রমগুলো এনজাইমের সাহায্যে সম্পন্ন হয়।