মানবজীবনে চিত্র-S যথার্থ কিনা? বিশ্লেষণ কর।
উত্তর: মানবজীবনে উদ্দীপকে উল্লিখিত চিত্র- অর্থাৎ খাদ্য পিরামিডটি যথার্থ নয়। কেননা যেকোনো একটি সুষম খাদ্যতালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বিজাতয়ি খাদ্য এবং ফাইবার অন্তর্ভুক্ত থাকে। একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার সুষম খাদ্যতালিকা লক্ষ করলে দেখা যায়, তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি, শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বিজাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। আদর্শ পিরামিডের সবচেয়ে নিচে চওড়া অংশে শর্করা জাতীয় খাবার থাকে, এগুলো বেশি করে খেতে হবে। আমিষ জাতীয় খাবার আরও কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টিজাতীয় খাবার আরও কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টিজাতীয় খাবার সবচেয়ে কম খাওয়া উচিত। আমাদের প্রতিদিনের খাবার এই খাদ্য পিরামিড অনুযায়ী বেছে নিতে হবে, তবেই আমরা সহজে সুষম খাদ্য নির্বাচন করতে পারব। কিন্তু উদ্দীপকের চিত্রে দেখানো খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে শাক, কুমড়া অর্থাৎ শাকসবজি রয়েছে যা থাকার কথা নিচ থেকে দ্বিতীয় ধাপে। সবচেয়ে নিচে রয়েছে মাছ, ডিম অর্থাৎ আমিষ যা থাকার কথা সবচেয়ে উপরের ধাপের পরের ধাপে। সবচেয়ে উপরের ধাপের পরের ধাপে রয়েছে ভাত, রুটি অর্থাৎ চর্বি যা থাকার কথা সবচেয়ে উপরের ধাপে। তাই বলা যায়, সুষম খাদ্যভাসের ক্ষেত্রে মানবজীবনে উদ্দীপকের খাদ্য পিরামিডটি মোটেও যথার্থ নয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
মানবজীবনে চিত্র-S যথার্থ কিনা? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->অ্যামাইলেজ শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে।
\end{if}]-->\end{if}]-->
\end{if}]-->\end{if}]-->
ক্ষুদ্রান্ত্রে সব ধরনের খাদ্যই সম্পূর্ণভাবে নির্দিষ্ট এনজাইমের ক্রিয়ায় পরিপাক হয়ে সরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়।উত্তর
