উদ্দীপকের খাদ্যগুলোর কীভাবে পরিপাক ঘটে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খাদ্যগুলোর মধ্যে ভাত ও রুটি শর্করাজাতীয়, মাংস ও ডাল আমিষ জাতীয় এবং তেল ও মাখন চর্বি জাতীয় খাদ্য। এই খাবারগুলো পরিপাক হওয়ার প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো: খাদ্য গ্রহণের পর মুখগহ্বরে দাঁত ও জিহ্বার সাহায্যে খাদ্য চিবানোর ফলে খাদ্যবস্তু ছোট ছোট টুকরোয় পরিণত হয়। এ সময় লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়ে খাদ্যের সাথে মিশে যায় যা খাদ্যবস্তুকে গলাধঃকরণে সাহায্য করে। লালারসের টায়ালিন নামক এনজাইম শর্করা জাতীয় খাদ্যের শ্বেতসারকে মলটোজে পরিণত করে। মুখগহ্বরে আমিষ বা স্নেহজাতীয় খাদ্যের কোনরূপ পরিবর্তন ঘটে না। এরপর খাদ্যদ্রব্য পাকস্থলীতে আসার পর পাকস্থলীর গ্যাস্ট্রিক রসের HCl খাদ্যে অনিষ্টকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। এছাড়া HCI নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দিয়ে তৈরি পেপটাইড নামক যৌগে পরিণত করে। শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না। পাকস্থলী খাদ্যকে মন্ডে রূপান্তরিত করে যা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এখানে অগ্ন্যাশয় থেকে আসা ক্ষারীয় পাচক রস পাকমণ্ডের অম্লভাব প্রশমিত করে। এ পাচক রসের এনজাইম ট্রিপসিনও অ্যামাইলেজ আমিষ ও শর্করা পরিপাক করতে থাকে এবং লাইপেজ স্নেহ পদার্থের পরিপাক শুরু করে। যকৃতের পিত্তরস এবং পিত্তলবণ স্নেহ জাতীয় খাদ্যগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে ও সাবানের খাদ্যে অনিষ্টকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে। এছাড়া HCI নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দিয়ে তৈরি পেপটাইড নামক যৌগে পরিণত করে। শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য পাকস্থলীতে পরিপাক হয় না। পাকস্থলী খাদ্যকে মন্ডে রূপান্তরিত করে যা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এখানে অগ্ন্যাশয় থেকে আসা ক্ষারীয় পাচক রস পাকমণ্ডের অম্লভাব প্রশমিত করে। এ পাচক রসের এনজাইম ট্রিপসিনও অ্যামাইলেজ আমিষ ও শর্করা পরিপাক করতে থাকে এবং লাইপেজ স্নেহ পদার্থের পরিপাক শুরু করে। যকৃতের পিত্তরস এবং পিত্তলবণ স্নেহ জাতীয় খাদ্যগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে ও সাবানের
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের খাদ্যগুলোর কীভাবে পরিপাক ঘটে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
