রোগ প্রতিরোধে দুইজনের খাবারগুলোর মধ্যে কোনগুলো বেশি কার্যকর এবং কেন? বিশ্লেষণ কর।
উত্তর: আমিরের খাবারগুলো আমিষ জাতীয় খাদ্য এবং তার বোন হালিমার শাকসবজি ও ফলমূল অর্থাৎ ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাদ্য খেতে পছন্দ করে। বিভিন্ন রোগ প্রতিরোধে ফলমূল অর্থাৎ হালিমার পছন্দের খাবারগুলোই বেশি কার্যকরী হবে। নিম্নে যুক্তিসহ এর কারণ বিশ্লেষণ করা হলো- দুধ, ডিম, পনির ও মাংস হলো প্রাণিজ আমিষ সমৃদ্ধ খাদ্য। এরা মূলত দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে এদের বিশেষ কোনো ভূমিকা নেই। অপরদিকে ফলমূলে বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যমান। খুব সামান্য পরিমাণে দেহে উপস্থিত থেকে এরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেহে ভিটামিনের অভাব দেখা দিলে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। এতে দেহের মারাত্মক আকারে স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যু ঘটতে পারে। ভিটামিনের অভাবে রাতকানা, রিকেটস, অস্টিওম্যালশিয়াসহ বিভিন্ন রোগ হয়। এছাড়াও খনিজ পদার্থ দেহকে বিভিন্ন রোগ হতে রক্ষা করে। খনিজের অভাবে গলগণ্ড, রক্তশূন্যতাসহ বিভিন্ন রোগ দেখা দেয়, একমাত্র যথাযথ মাত্রায় ফলমূল খেলেই তা হতে রক্ষা পাওয়া সম্ভব। তাই বলা যায়, বিভিন্ন রোগ প্রতিরোধে দুই জনের পছন্দের খাবারগুলোর মাঝে হালিমার খাবারগুলো অর্থাৎ ফলমূল বেশি কার্যকরী হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
রোগ প্রতিরোধে দুইজনের খাবারগুলোর মধ্যে কোনগুলো বেশি কার্যকর এবং কেন…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
