আমিরের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়ার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আমিরের খাদ্যগুলো হলো দুধ, পনির, মাংস ও ডিম যা আমিষ জাতীয় খাদ্য। নিচে আমিষের খাদ্যের পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- আমিষ জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে গিয়ে শেষ হয়। মুখবিবরের লালারসে আমিষ পরিপাককারী কোনো এনজাইম থাকে না। ফলে মুখ বিবরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না। বরং খাদ্য চিবানোর সময় লালারস মিশিয়ে খাদ্যকে পিচ্ছিল ও নরম করে। পাকস্থলীতে আমিষ পরিপাককারী প্রধান এনজাইম নিষ্ক্রিয় পেপসিনোজেনকে HCI এর উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অধিকাংশ আমিষ পাকস্থলীতে সক্রিয় পেপসিনের প্রভাবে পেপটোনে পরিণত হয়ে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে এবং অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের সাহায্যে সম্পূর্ণ পাচিত হয়। অধিকাংশ পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
আমিরের খাবারগুলোর পরিপাক প্রক্রিয়ার ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
