ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক থেকে প্রাপ্ত, ফারহানের বয়স = ১৭ বছর ওজন = ৪৮ কেজি উচ্চতা = ১৫১ সে.মি. আমরা জানি, ছেলেদের প্রয়োজনীয় শক্তির চাহিদা বা BMR = ৬৬ + (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) – (৬.৮ × বয়স বছর) অতএব, ফারহানের প্রয়োজনীয় খাদ্য চাহিদা বা BMR = ৬৬ + (১৩.৭ × ৪৮) + (৫ × ১৫১) – (৬.৮ × ১৭) = ৬৬ + ৬৫৭.৬ + ৭৫৫ – ১১৫.৬ = ১৪৭৮.৬ – ১১৫.৬ = ১৩৬৩ খাদ্য ক্যালরি বা কিলোক্যালরি যেহেতু ফারহান খুব পরিশ্রমী, সেহেতু ফারহানের প্রতিদিনের ক্যালরি চাহিদা বা প্রয়োজনীয় শক্তির চাহিদা = (১৩৬৩ × ১.৯) = ২৫৮৯.৭কিলোক্যালরি বা খাদ্যক্যালরি। 'গ' হতে প্রাপ্ত, ফারহানের গ্রহণকৃত খাদ্য শক্তি হচ্ছে ২১৫৭কিলোক্যালরি কিন্তু ফারহানের প্রতিদিনের ক্যালরি চাহিদা হচ্ছে ২৫৮৯.৭ কিলোক্যালরি। সুতরাং উপরোক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে বলা যায় ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। ফারহানের গ্রহণকৃত খাদ্য শক্তির পরিমাণ যদি ২৫৮৯.৭ কিলোক্যালরি হতো তাহলে তার গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা দেখা যেত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
ফারহানের গ্রহণকৃত খাদ্য এবং তার প্রয়োজনীয় শক্তির মধ্যে সামঞ্জস্যতা …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
