ফারহানের প্রতিদিনের গ্রহণকৃত খাদ্যশক্তির পরিমাণ নির্ণয় কর।
উত্তর: খাদ্য উপাদানে খাদ্য ক্যালরি অনুযায়ী ১ গ্রাম শর্করা, আমিষ ও চর্বি থেকে যথাক্রমে ৪, ৪ ও ৯ খাদ্য ক্যালরি পাওয়া যায়। ফারহানের প্রতিদিন গ্রহণকৃত খাদ্যের মধ্যে শর্করা ৩৮৫ গ্রাম, ১২০.৫ গ্রাম আমিষ এবং ১৫ গ্রাম চর্বি রয়েছে। ৩৮৫ গ্রাম শর্করা থেকে প্রাপ্ত শক্তি, ৩৮৫ × ৪ = ১৫৪০ কিলোক্যালরি ১২০.৫ গ্রাম আমিষ থেকে প্রাপ্ত শক্তি ১২০.৫ × ৪ = ৪৮২ কিলোক্যালরি ১৫ গ্রাম চর্বি থেকে প্রাপ্ত শক্তি, ১৫ × ৯ = ১৩৫ কিলোক্যালরি ∴ ফারহানের খাদ্য থেকে প্রাপ্ত খাদ্যশক্তি = ২১৫৭ খাদ্যক্যালরি বা কিলোক্যালরি সুতরাং ফারহানের প্রতিদিনের গ্রহণকৃত খাদ্যশক্তির পরিমাণ ২১৫৭খাদ্যক্যালরি বা কিলোক্যালরি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
ফারহানের প্রতিদিনের গ্রহণকৃত খাদ্যশক্তির পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
