(i) নং তালিকার খাবারগুলো একটি খাদ্য পিরামিডের অন্তর্ভুক্ত কর এবং অন্তর্ভুক্তির যৌক্তিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর: (i) নং তালিকার খাবারগুলো হলো- মাছ, মাংস, মধু, ডাল, চর্বি, বাদাম, শিমের বিচি, ডিমের কুসুম, আলু, সবুজ শাকসবজি। এগুলোকে খাদ্যপিরামিডে অন্তর্ভুক্ত করে এর যৌক্তিক কারণ নিচে ব্যাখ্যা করা হলো- শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাক-সবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বিজাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। এই পিরামিডের সবচেয়ে উপরে রয়েছে স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য আর সবচেয়ে নিচে রয়েছে শর্করা। [চিত্র] পিরামিডের আকার অনুযায়ী নিচের দিকে চওড়া এবং উপরের দিকে সরু সবচেয়ে চওড়া অর্থাৎ নিচের অংশে রয়েছে মধু ও আলু বা শর্করা গ্রুপ। শর্করা আমাদের দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। এজন্য অধিক পরিমাণে শর্করা আমাদের দেহে প্রয়োজন। তাই সবচেয়ে চওড়া অংশে শর্করা রাখা হয়েছে। শর্করার পরের অংশে আছে শাক-সবজি এবং ফলমূল। শাক-সবজি, বাদাম, শিমের বিচি, এসব মধু, আলু অর্থাৎ শর্করার তুলনায় কম খেতে হবে। মাছ, মাংস ও ডাল অর্থাৎ আমিষ গ্রুপ, ভিটামিন ও খনিজ গ্রুপের পরের অংশে অবস্থিত। আমিষ গ্রুপের খাদ্য, মাছ, মাংস ও ডাল। পিরামিডে অবস্থিত ভিটামিন ও খনিজ গ্রুপ থেকে কম খেতে হবে। সবচেয়ে কম খেতে হবে স্নেহজাতীয় গ্রুপের খাদ্য। উদ্দীপক অনুসারে চর্বি ও ডিমের কুসুম স্নেহ জাতীয় গ্রুপের হওয়ায় এদের পিরামিডের শীর্ষে রাখা হয়েছে। এভাবে খাদ্যের পুষ্টি ও দেহের জন্য প্রয়োজনীয় উপাদান বিবেচনা করে খাদ্য পিরামিড সাজানো হয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
(i) নং তালিকার খাবারগুলো একটি খাদ্য পিরামিডের অন্তর্ভুক্ত কর এবং অন…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
পিরামিডের আকার অনুযায়ী নিচের দিকে চওড়া এবং উপরের দিকে সরু সবচেয়ে চওড়া অর্থাৎ নিচের অংশে রয়েছে মধু ও আলু বা শর্করা গ্রুপ। শর্করা আমাদের দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। এজন্য অধিক পরিমাণে শর্করা আমাদের দেহে প্রয়োজন। তাই সবচেয়ে চওড়া অংশে শর্করা রাখা হয়েছে। শর্করার পরের অংশে আছে শাক-সবজি এবং ফলমূল। শাক-সবজি, বাদাম, শিমের বিচি, এসব মধু, আলু অর্থাৎ শর্করার তুলনায় কম খেতে হবে। মাছ, মাংস ও ডাল অর্থাৎ আমিষ গ্রুপ, ভিটামিন ও খনিজ গ্রুপের পরের অংশে অবস্থিত। আমিষ গ্রুপের খাদ্য, মাছ, মাংস ও ডাল। পিরামিডে অবস্থিত ভিটামিন ও খনিজ গ্রুপ থেকে কম খেতে হবে। সবচেয়ে কম খেতে হবে স্নেহজাতীয় গ্রুপের খাদ্য। উদ্দীপক অনুসারে চর্বি ও ডিমের কুসুম স্নেহ জাতীয় গ্রুপের হওয়ায় এদের পিরামিডের শীর্ষে রাখা হয়েছে।
এভাবে খাদ্যের পুষ্টি ও দেহের জন্য প্রয়োজনীয় উপাদান বিবেচনা করে খাদ্য পিরামিড সাজানো হয়েছে।উত্তর
