খাদ্য পরিপাক ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে 'B [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রে B চিহ্নিত অংশটি হলো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় একাধারে পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম ও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে। অর্থাৎ বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। অগ্ন্যাশয় রস অগ্ন্যাশয় নালির মাধ্যমে যকৃৎ-অগ্ন্যাশয়নালি দিয়ে ডিওডেনামে প্রবেশ করে। অগ্ন্যাশয় থেকে খাদ্য পরিপাকের জন্য অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। অগ্ন্যাশয় রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে। এসব এনজাইম শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সহায়তা করে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের একটি অংশ অতি প্রয়োজনীয় কিছু হরমোন নিঃসরণ করে যেমন- গ্লুকাগন ও ইনসুলিন। গ্লুকোজ নিয়ন্ত্রণ ও অন্যান্য শারীরবৃত্তীয় কাজে এ হরমোন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আলোচনা থেকে বলা যায় যে, অগ্ন্যাশয় দেহের পরিপাক ও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
খাদ্য পরিপাক ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে 'B এর ভূমিকা বিশ্…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
