ফরমালিন দেওয়া মাছ খাওয়া উচিত নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মাছ সংরক্ষণে অনেক সময় ফরমালিন অননুমোদিতভাবে ব্যবহার করা হয়। ফরমালিন ব্যবহারে মাছে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না। ফলে মাছ টাটকা দেখা যায়। কিন্তু এই ফরমালিন মাছের কোষের সাথে যৌগ তৈরি করে। মাছ ধোয়া হলেও এ যৌগটি মাছের দেহে থেকে যায় এবং রান্নার পর মানবদেহে প্রবেশ করে। এ ফরমালিন দেওয়া মাছ খাদ্য হিসেবে গ্রহণ করলে দেহে বিভিন্ন জটিল রোগের উপসর্গসহ ক্যান্সারজাতীয় রোগের সৃষ্টি হতে পারে। তাই ফরমালিন দেওয়া মাছ খাওয়া উচিত নয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
ফরমালিন দেওয়া মাছ খাওয়া উচিত নয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
