কীভাবে মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে? বিশ্লেষণ কর।
উত্তর: মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী হতে আগ্রহী। মানুষের সুস্বাস্থ্যের সাথে BMI এর মান সম্পর্কিত। আমরা জানি, BMI = [গণিত] ∴ মিথিলার BMI = [গণিত] = ৩৫.১৫৬। [∴ ১৬০ সে.মি. = ১.৬ মি.] সুস্থ্য জীবনযাপনের জন্য মানব শরীরে সঠিক BMI থাকা দরকার। সুস্বাস্থ্যের জন্য BMI-এর আদর্শ মান হচ্ছে ১৮.৫-২৪.৯। এখানে দেখা যাচ্ছে মিথিলা BMI-এর মান ৩৫.১৫৬ যা সুস্বাস্থ্যের আদর্শ মান থেকে অনেক উপরে। তার BMI-এর মান থেকে বোঝা যায় তিনি মোটা হওয়ার দ্বিতীয় স্তরে রয়েছেন। মিথিলাকে তার ইচ্ছা পূরণ করতে হলে তাকে নিয়মিত ব্যায়াম করে ওজন কমাতে হবে। প্রতিদিন তাকে এক ঘণ্টা মাঝারি মানের শরীরচর্চা যেমন- হাঁটা, জগিং, দৌড়, সাঁতার কাটা, খেলাধুলা, সাইকেল চালানো ইত্যাদি করতে হবে। নিয়মিত ব্যায়াসের পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য মিথিলাকে পরিমিত এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। চর্বি জাতীয় খাবার পরিহার করে ফলমূল, শাকসবজি, দুধ, মাছ, ডাল এ সকল খাবার বেশি খেতে হবে। এ সকল নিয়ম মেনে চললে মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
কীভাবে মিথিলা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
