সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি কেন?
উত্তর: দুই বা ততোধিক আমিষ একত্রে রান্না করে খাদ্যমান বাড়ানোর ফলে আট রকম অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিডের সবকটিই পাওয়া যায়। বিভিন্ন আমিষের সংমিশ্রণে তৈরি এরূপ মিশ্র আমিষকে সম্পূরক আমিষও বলা হয়। যেমনঃ চালের সঙ্গে দুধ দিয়ে পায়েস, ক্ষীর ও ফিরনি তৈরি। তাই বলা যায়, পায়েস এক ধরনের মিশ্র বা সম্পূরক আমিষ কারণ চালের সাথে দুধের সংমিশ্রণে পায়েস তৈরি করা-হয়। এ কারণে সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
সমপরিমাণ পায়েসে ভাতের চেয়ে খাদ্যমান বেশি কেন?
উত্তর
