চিত্রের 'B [গণিত] অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের 'B [গণিত] অংশটি হলো ক্ষুদ্রান্ত্র। নিম্নে ক্ষুদ্রান্ত্রে খাদ্য পরিপাক প্রক্রিয়াটি বর্ণনা করা হলো: পাকস্থলী থেকে পাকমন্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। যকৃত থেকে যে পিত্তরস নিঃসৃত হয় সেটি অম্লীয় অবস্থায় থাকা পাকমণ্ডকে ক্ষারীয় করে পরিপাকের উপযোগী করে তোলে। পিত্ত-লবণ স্নেহ পদার্থের ক্ষুদ্র কণাগুলোকে পানির সাথে মিশতে সাহায্য করে। এ লবণের সংস্পর্শে স্নেহ পদার্থ সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হয়। স্নেহ বিশ্লেষক লাইপেজ এই দানাগুলোকে ভেঙে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে। স্নেহ পদার্থ [গণিত] ফ্যাটি এসিড + গ্লিসারল অগ্ন্যাশয় রসে অ্যামাইলেজ, লাইপেজ ও ট্রিপসিন নামক এনজাইম থাকে। আন্ত্রিক রসে আন্ত্রিক অ্যামাইলেজ, লাইপেজ, মলটেজ, ল্যাকটেজ ও সুক্রেজ ইত্যাদি: এনজাইম থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙ্গে অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে পরিণত হয়। পলিপেপটাইড [গণিত] অ্যামাইনো এসিড + সরল পেপটাইড অ্যামাইলেজ শ্বেতসারকে সরল শর্করায় পরিণত করে। শর্করা [গণিত] গ্লুকোজ। এভাবে 'B [গণিত] তথা ক্ষুদ্রান্ত্রে জটিল খাদ্যদ্রব্য সরল খাদ্যকণায় পরিণত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
চিত্রের 'B অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়াটি বর্ণনা করো।
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
