মানবদেহে চিত্র-A এর পরিপাক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চিত্র 'A [গণিত] এর খাদ্যগুলো হলো মাছ ও মাংস যা মূলত আমিষ জাতীয় খাদ্য। নিচে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ব্যাখ্যা করা হলো: মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাককারী এনজাইমের অভাবে তাতে খাদ্যের কোনরূপ পরিবর্তন না হলেও এ অংশে খাদ্যবস্তুটি চূর্ণ বিচূর্ণ হয় ও তা অন্ননালির মাধ্যমে পাকস্থলীতে পৌঁছে।পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। এই রসে HCI ও পেপসিন থাকে। হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠ কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। [চিত্র] পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এ সময় অগ্ন্যাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিওডেনামে আসে। এই পাচকরস খাদ্যমণ্ডের অম্লভাব প্রশমিত করে। পাচকরসের এনজাইম দিয়ে আমিষ পরিপাকের কাজ চলতে থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
মানবদেহে চিত্র-A এর পরিপাক ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে প্রবেশ করে। এ সময় অগ্ন্যাশয় থেকে একটি ক্ষারীয় পাচকরস ডিওডেনামে আসে। এই পাচকরস খাদ্যমণ্ডের অম্লভাব প্রশমিত করে। পাচকরসের এনজাইম দিয়ে আমিষ পরিপাকের কাজ চলতে থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্ত্রে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড এবং সরল পেপটাইডে পরিণত হয়।

উত্তর
