দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম হলে P এবং Q ক্ষতিগ্রস্ত হতে পারে- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে P ও Q হলো যথাক্রমে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম। দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম হলে যে সমস্যাটি হতে পারে তা হলো গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার। নিম্নে এর বিশ্লেষণ করা হলো: আলসার বলতে যেকোনো এপিথেলিয়াম বা আবরণী টিস্যুর এক ধরনের ক্ষত বোঝায়। পেপটিক আলসার বলতে খাদ্যনালির কোনো অংশের আলসার বোঝায়। সেটি যদি পাকস্থলীতে হয় তাহলে তাকে গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনামে হলে তাকে ডিওডেনাল আলসার বলা হয়। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলীতে অম্লের আধিক্য ঘটে এবং অনেক দিন ধরে এ অবস্থা চলতে থাকলে এই অম্ল বা এসিড দিয়ে পাকস্থলী বা অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়ে পেপটিক আলসার হতে পারে। খাদ্যে অনিয়ম, ভাজাপোড়া খাবার খাওয়া, বিষণ্ণতা বা উৎকণ্ঠা ইত্যাদি পেপটিক আলসারের নিয়ামক হলেও অন্যতম প্রধান কারণ Helicobacter pylori (সংক্ষেপে H. Pylori) নামের একটি ব্যাকটেরিয়া। পেপটিক আলসার রোগে সাধারণত পেটের ঠিক মাঝ বরাবর, নাভির একটু উপরে একঘেয়ে ব্যথা অনুভূত হয়। খালি পেটে বা অতিরিক্ত তেলজাতীয় খাদ্য খেলে ব্যথা বাড়ে। আলসার মারাত্মক হলে বমি হতে পারে। কখনো কখনো বমি ও মলের সাথে রক্ত নির্গত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম হলে P এবং Q ক্ষতিগ্রস্ত হতে পারে- উক্তি…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
