ফাহাদ ও তার ভাইয়ের রোগ দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ফাহাদ ও তার ভাইয়ের রোগ দুটি হলো যথাক্রমে কোষ্ঠকাঠিন্য এবং ডায়াবেটিস। এখানে ডায়াবেটিস রোগটি অনিরাময় যোগ্য। ফাহাদের রোগটি প্রতিকারের জন্য নিয়মিত আঁশযুক্ত খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, নিয়মিত শাক-সবজি, আপেল, নারকেল, খেজুর, আম, কমলা, পেঁপে, আনারস, কলা ইত্যাদি খাওয়া, নিয়মিত মল ত্যাগের অভ্যাস ইত্যাদি করলে পুরোপুরি আরোগ্য হতে পারে। অন্যদিকে ডায়াবেটিস রোগটি চিকিৎসা দ্বারা নিরাময় করা যায় না। তবে নিয়ন্ত্রণে রাখা যায়। ডাক্তারের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটি 'D [গণিত] মেনে চলা অত্যবশ্যক। এগুলো হলো- Discipline, Diet ও Dose। একজন ডায়াবেটিস রোগীর জন্য সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহৌষধস্বরূপ। যেমন: নিয়মিত ব্যায়াম করা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। উক্ত আলোচনা থেকে বলা যায় যে, ফাহাদের রোগটি নিরাময় যোগ্য হলেও তার ভাইয়ের রোগটি অনিরাময়যোগ্য একটি রোগ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
ফাহাদ ও তার ভাইয়ের রোগ দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য? উত্তরের স্বপ…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
