ফাহাদের সমস্যার কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ফাহাদের সমস্যাটি হলো কোষ্ঠকাঠিন্য। নিচে কোষ্ঠকাঠিন্য এর কারণ ও প্রতিকার ব্যাখ্যা করা হলো: কারণ: কোষ্ঠকাঠিন্য কোনো বিশেষ ধরনের রোগ নয়। যখন কারো শক্ত পায়খানা হয় কিংবা দুই বা তারও বেশি দিন পায়খানা হয় না, এ অবস্থাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেমন- পায়খানার বেগ চেপে রাখলে, বৃহদন্ত্রে অপাচ্য খাদ্যাংশ থেকে অতিমাত্রায় পানি শোষিত হলে, পৌষ্টিক নালির মধ্য দিয়ে খাদ্যের অপাচ্য অংশ ধীরে ধীরে গমনে মল থেকে বেশি পানি শোষিত হলে। আবার পরিশ্রম না করলে, আন্ত্রিক গোলযোগে, কোলনের মাংসপেশি স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে সংকুচিত হলে, রাফেজ বা আঁশযুক্ত খাবার না খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। প্রতিকার: আঁশযুক্ত খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, নিয়মিত শাকসবজি, আপেল, নারকেল, খেজুর, আম, কমলা, পেঁপে, আনারস, কলা, ইত্যাদি খাওয়া। নিয়মিত মল ত্যাগের অভ্যাস করা। হাঁটাচলার অভ্যাস গড়ে তোলা।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
ফাহাদের সমস্যার কারণ ও প্রতিকার ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
