উদ্দীপকের আলোকে এবং 'গ' এর BMI মান হতে আমরা জানতে পারি যে, আদির BMI মান ২৩.৪৩৭৫ এবং অভির BMI মান ৩৪.৭২। আদর্শ BMI মান তালিকা থেকে আমরা বুঝতে পারি যে, আদির থেকে অভি বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এমতাবস্থায়, অভির করণীয় সম্পর্কে নিচে যুক্তিসহকারে মতামত দেওয়া হলো:
অভির BMI ৩৪.৭২। এই BMI মানকে BMI এর মানদণ্ডের সাথে তুলনা করলে দেখা যায় তা BMI মান ৩০- ৩৪.৯ এর মাঝে রয়েছে। অর্থাৎ অভি মোটা হওয়ার প্রথম অবস্থায় রয়েছে। এমতাবস্থায় তাকে বেছে বেছে খাদ্যগ্রহণ করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে।
উদ্দীপক থেকে আমরা দেখতে পাই, অভির পছন্দের খাদ্য তালিকায় রয়েছে মাংস, বার্গার, নুডলস ইত্যাদি। এগুলোর মধ্যে মাংস হলো আমিষ জাতীয় খাদ্য এবং বার্গার ও নুডলস হলো ফাস্টফুড জাতীয় খাদ্য। অভির স্বাস্থ্যের ঝুঁকি কমাতে হলে তাকে এসব খাবার যথাসম্ভব পরিহার করতে হবে। তার খাদ্য তালিকায় সুষম খাবার রাখতে হবে। সুষম খাবার বলতে সেইসব খাদ্যের সমাহারকে বুঝায়, যেসব খাদ্যে ছয়টি পুষ্টি উপাদানই যথাযথ পরিমাণে রয়েছে। তার সুষম খাবার তালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভূক্ত থাকতে হবে। তাকে শর্করা জাতীয় খাদ্য, যেমন ভাত, আলু রুটি ইত্যাদি বেশি পরিমাণে খেতে হবে। এরপর আসে ভিটামিন ও খনিজ লবণ যুক্ত বিভিন্ন ফলমূল ও সবুজ শাক-সবজি। এসব ভাত, রুটির থেকে কম খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, পনির, ছানা, দই ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য আরও কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম খেতে হবে। বিভিন্ন রকম ফাস্টফুড জাতীয় খাবার, যেমন- বার্গার, পিৎজা, নুডলস ইত্যাদি যথাসম্ভব পরিহার করে চলতে হবে। পাশাপাশি অভিকে নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে
পরিশেষে তাই বলা যায় যে, উপরোক্ত করণীয়গুলো মেনে চললে অভির স্বাস্থ্যঝুঁকি অনেকাংশেই কমে আসবে।