উদ্দীপকে ডাক্তারের পরামর্শের যথার্থতা, রিপনের BMI এর মানের সাপেক্ষে মূল্যায়ন করো।
উত্তর: রিপনের BMI এর মান হচ্ছে ৫১.২ যা সুস্বাস্থ্যের আদর্শমান ১৮.৫ – ২৪.৯ এর চেয়ে অনেক বেশি। এজন্য ডাক্তার খাদ্যভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। উদ্দীপকের ডাক্তারের পরামর্শের যথার্থতা রিপনের BMI এর মানের সাপেক্ষে নিচে মূল্যায়ন করা হলো— রিপনের BMI এর মান ৫১.২ যা দেখে বুঝা যায় যে, তার দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই। যেহেতু সে ফাস্টফুড জাতীয় খাবার বার্গার খেতে পছন্দ করে যে কারণে তার ওজন অত্যধিক বেড়ে যায়। এছাড়া সে কোনো পরিশ্রম করে না। তাই ডাক্তার রিপনকে খাদ্যভ্যাসের পরিবর্তন আনতে পরামর্শ দেন। অর্থাৎ রিপনকে ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে। এছাড়াও তাকে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে। এছাড়া তাকে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে হবে। খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত বজায় রেখে খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়াও সহজপাচ্য এবং বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে। সুতরাং ডাক্তারের নির্দেশনা মেনে চললে রিপন সুস্থ জীবনযাপন করতে পারবে। কাজেই রিপনের BMI এর মানের সাপেক্ষে ডাক্তারের দেওয়া পরামর্শ প্রকৃতপক্ষেই যথার্থ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ডাক্তারের পরামর্শের যথার্থতা, রিপনের BMI এর মানের সাপেক্ষে…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
