উদ্দীপকে B চিহ্নিত অংশে খাদ্য পরিপাকক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B চিহ্নিত অংশটি হলো পাকস্থলি। এটি অন্ননালি ও ক্ষুদ্রান্ত্রের মাঝখানে অবস্থিত পেশিবহুল ও পুরু প্রাচীর বিশিষ্ট থলির মত অঙ্গ। পাকস্থলিতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। গ্যাস্ট্রিক রসের মধ্যে হাইড্রোক্লোরিক এসিড থাকে। হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে সরল ও শোষণযোগ্য দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা তৈরি যৌগ পেপটাইডে পরিণত করে। তাছাড়াও পাকস্থলির অনবরত সংকোচন ও প্রসারণ এবং এনজাইমের ক্রিয়ার ফলে অপরিপাককৃত খাদ্য মিশ্র মন্ডে পরিণত হয়। একে পাকমণ্ড বা কাইম বলে। যা পরবর্তী পরিপাকের জন্য ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। উপরোক্তভাবে পাকস্থলিতে খাদ্য পরিপাক হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে B চিহ্নিত অংশে খাদ্য পরিপাকক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপক

Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
