উদ্দীপকের খাদ্য পিরামিডটি যথার্থ কিনা? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের খাদ্য পিরামিডটি যথার্থ না। নিচে তা বিশ্লেষণ করা হলো: যেকোনো একটি সুষম খাদ্যতালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভূক্ত থাকে। একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার সুষম খাদ্যতালিকা লক্ষ্য করলে দেখা যায়, তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি, শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ ও চর্বিজাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয়, তাকে আদর্শ খাদ্য পিরামিড বলে। এই পিরামিডের সবচেয়ে উপরে রয়েছে স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য আর সবচেয়ে নিচে রয়েছে শর্করা। পিরামিডের অংশগুলো তার আকার অনুযায়ী নিচের দিকে চওড়া এবং উপরের দিকে সরু। সবচেয়ে চওড়া অংশে ভাত, আলু, রুটি এসব। এগুলো বেশি করে খেতে হবে। তার পরের অংশে আছে শাক-সবজি এবং ফলমূল। এসব ভাত, রুটির চেয়ে কম খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, পনির, ছানা, দই আরও কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টিজাতীয় খাবার সবচেয়ে কম খাওয়া উচিত। কিন্তু উদ্দীপকের খাদ্য পিরামিডে আমিষ জাতীয় খাদ্য সবার নিচে আছে যা তৃতীয় স্তরে থাকার কথা। তৃতীয় স্তরে আছে টমেটো, শিম যা দ্বিতীয় স্তরে থাকার কথা। ভাত, রুটি আছে দ্বিতীয় স্তরে যা সবার নিচে অর্থাৎ ১ম স্তরে থাকার কথা। সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকের খাদ্য পিরামিডটি যথার্থ হয়নি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের খাদ্য পিরামিডটি যথার্থ কিনা? বিশ্লেষণ করো।
উদ্দীপক
XChittagong · 2020
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
