নাবিলের স্বাস্থ্যগত দিক বিবেচনায় তোমার যথাযথ পরামর্শ তুলে ধর।
উত্তর: দেওয়া আছে, নাবিলের উচ্চতা = 173 সে.মি. = 1.73 মি. ওজন = 50 কেজি ∴ নাবিলের BMI = [গণিত] = [গণিত] = [গণিত] = 16.70 নাবিলের BMI 18.5 এর নিচে। এই মান শরীরে কম ওজন নির্দেশ করে। এ পরিস্থিতিতে পরিমিত খাদ্য গ্রহণ করে দেহের ওজন বাড়ানো জরুরী। দেহের ওজন বাড়াতে নাবিলকে সুষম খাবার গ্রহণ করতে হবে। তার সুষম খাবার তালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভূক্ত থাকতে হবে। তাকে শর্করা জাতীয় খাদ্য, যেমন- ভাত, আলু, রুটি ইত্যাদি বেশি পরিমাণে খেতে হবে। এরপর আসে ভিটামিন ও খনিজ লবণ যুক্ত বিভিন্ন ফলমূল এবং শাক-সবজি। এসব ভাত, রুটি থেকে কম খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, পনির, ছানা, দই আরও কম পরিমাণে খেতে হবে। তেল, চর্বি ও মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম খেতে হবে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, নাবিলের যেহেতু BMI মান কম, তাই উপরিউক্ত সুষম খাবারগুলো সঠিক পরিমাণে গ্রহণের মাধ্যমে নাবিল সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৫ : খাদ্য, পুষ্টি এবং পরিপাক (Full Syllabus) · সৃজনশীল
নাবিলের স্বাস্থ্যগত দিক বিবেচনায় তোমার যথাযথ পরামর্শ তুলে ধর।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
