কিডনি বিকল হলে রক্তের বর্জ্য পদার্থ অপসারণের পদ্ধতি কোনটি? (রক্ত পরিশোধনের পদ্ধতি কোনটি)
ক. ফিলট্রেশন
খ. ডায়ালাইসিস
গ. অস্টিওপোরেসিস
ঘ. পেরিস্টাসসিস
উত্তর: ডায়ালাইসিস
ব্যাখ্যা: ডায়ালাইসিস: বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। সাধারণত 'ডায়ালাইসিস মেশিনের' সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। কিডনি বিকল হলে মূত্র ত্যাগের সমস্যা দেখা যাবে। রক্তে ইউরিয়া, ইউরিক এসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ (ক্রিয়েটিনিন) বৃদ্ধি পাবে। রক্তের নাইট্রোজেনঘটিত বর্জ্য দ্রব্যাদি অপসারণে নির্দিষ্ট সময় পর পর রোগীকে ডায়ালাইসিস করা হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ