টিস্যুম্যাচ না করলে কোন পদ্ধতিতে রোগী চিকিৎসা নিতে পারে না?
ক. ইউটেরোস্কোপিক
খ. আল্ট্রাসনিক লিখট্রিপসি
গ. ডায়ালাইসিস
ঘ. বৃক্ক প্রতিস্থাপন
উত্তর: বৃক্ক প্রতিস্থাপন
ব্যাখ্যা: কিডনি সংযোজন ও প্রতিস্থাপন: যখন কোনো ব্যাক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে তখন সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায়। তখন তাকে কিডনি সংযোজন (Renal transplantation) বলে। কিডনি সংযোজন দুই ভাবে করা যায়-কোন নিকট আত্মীয়ের কিডনি একজন কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করে এটি করা যায়। তবে নিকট আত্মীয় বলতে বাবা মা, ভাই বোন, মামা, খালা বুঝায়। আবার মৃত ব্যক্তির কিডনি নিয়ে রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। তবে দেখতে হবে যে টিস্যুম্যাচ করে কিনা। পিতামাতা, ভাইবোন ও নিকট আত্মীয়ের কিডনির টিস্যুমা্যচ হবার সম্ভাবনা সবচেয়ে বেশি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ