লোহিত রক্ত কণিকায় কার্বন ডাই-অক্সাইড কী রূপে পরিবাহিত হয়?
ক. সোডিয়াম বাইকার্বোনেট রূপে
খ. পটাশিয়াম বাইকার্বোনেট রূপে
গ. কার্বন ডাই-অক্সাইড রূপে
ঘ. কার্বনিক এসিড রূপে
উত্তর: পটাশিয়াম বাইকার্বোনেট রূপে
ব্যাখ্যা: কার্বন ডাইঅক্সাইড পরিবহণ: খাদ্যের জারণ বিক্রিয়ায় কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে লসিকাতে প্রবেশ করে এবং লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3) রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বোনেট (KHCO3) রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ