মানবদেহে পেশিতন্ত্র যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো- i. গ্লাইকোজেন সঞ্চয় ii. রক্ত উৎপাদন iii. রক্ত সঞ্চালন নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: পেশীতন্ত্রের কাজ- 1. অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরায় সহায়তা, অঙ্গ বিন্যাস ও ভারসাম্য রক্ষা করা। 2. কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করা। 3. পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে শক্তির উৎস ও ভবিষ্যতের জন্য শক্তি সংরক্ষণ করা। 4. বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ায় হৃৎপেশি হৃৎপিণ্ডের স্পন্দন ও রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ