অস্টিওপোরোসিসের রোগের কারণ- i. ক্যালসিয়ামের অভাব ii. স্টেরয়েড ঔষধ সেবন iii. মহিলাদের মেনোপজ, নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: অস্টিওপোরোসিসের কারণ: দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এ রোগটি হয়। বয়স্ক পুরুষ ও মহিলাদের সাধারণত এ রোগটি হয়। যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েডযুক্ত ঔষধ সেবন করেন তাদের ও তাছাড়া অনেকদিন ধরে আর্থ্রাইটিসে ভুগলে এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মহিলাদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে। অস্টিওপোরোসিসের লক্ষণ: ১.অস্থি ভঙ্গুর হয়ে যায়, পুরুত্ব কমতে থাকে। ২.পেশির শক্তি কমতে থাকে। ৩.পিঠের পিছন দিকে ব্যথা অনুভব হয়। ৪.অস্থিতে ব্যথা অনুভব হয়। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ