বহুমূত্র রোগের লক্ষণ নয় কোনটি?
ক. পিপাসা বেড়ে যাওয়া
খ. ক্ষুধা বেড়ে যাওয়া
গ. ওজন বেড়ে যাওয়া
ঘ. প্রস্রাব বেড়ে যাওয়া
উত্তর: ওজন বেড়ে যাওয়া
ব্যাখ্যা: বহুমূত্র রোগের লক্ষণ সমূহ হলো: • ঘন ঘন প্রস্রাব হওয়া • অধিক পিপাসা লাগা • ক্ষুধা বেড়ে যাওয়া • পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকে • দুর্বল বোধ করা • চোখে কম দেখা • চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া • ক্ষতস্থান সহজে না শুকানো ইত্যাদি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ