রোগীর রক্তে গ্লুকোজ অস্বাভাবিক বেড়ে/কমে গেলে কি সমস্যা হতে পারে?
ক. বমি হওয়া
খ. বেঁহুশ হওয়া
গ. স্ট্রোক হওয়া
ঘ. সংক্রমণ হওয়া
উত্তর: বেঁহুশ হওয়া
ব্যাখ্যা: ডায়াবেটিসে ঔষধ সেবন: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা উচিত নয়। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ঠিকমতো চিকিৎসা না করা হলে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়। উভয় ক্ষেত্রেই রোগী বেহুঁশ হয়ে পড়তে পারে। এমনকি মৃত্যুও হতে পারে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ