শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় কোন হরমোনের অভাবে?
ক. ইনসুলিন
খ. গ্লুকোজ
গ. থাইরক্সিন
ঘ. অ্যাড্রেনালিন
উত্তর: থাইরক্সিন
ব্যাখ্যা: থাইরয়েড হরমোনের ঘাটতি জনিত লক্ষণ: থাইরয়েড গ্রন্থি থেকে প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুদের মানসিক বিকাশ বাধা পায়। গায়ের চামড়া খসখসে হয়, মুখমণ্ডল গোলাকার এবং চেহারায় স্বাভাবিক শিশুদের থেকে বৈসাদৃশ্য থাকে। আয়োডিনের অভাবে হরমোন এর উৎপাদন ব্যাহত হলে শিশুদের বৃদ্ধির বিকাশ কমে যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ