কাদের ডায়াবেটিস হয়?
ক. বয়স্কদের
খ. শিশুদের
গ. যুবক- যুবতীদের
ঘ. ছোট- বড় সবার
উত্তর: ছোট- বড় সবার
ব্যাখ্যা: ডায়াবেটিস হওয়ার বয়স: আগে ধারণা করা হত যে কেবলমাত্র বয়স্কদের ডায়াবেটিস হয়। এ ধারণাটি সঠিক নয়। ছোট বড় সব বয়সীদের এ রোগ হতে পারে। তবে যারা কায়িক পরিশ্রম করেন না, দিনের বেশির ভাগ সময় বসে কাজ করেন অথবা অলস জীবন যাপন। করেন, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাছাড়া স্থূলকায় ব্যক্তিদের এ রোগ হওয়ার আশঙ্কা বেশি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ