আজফার সাহেবের কার্যাবলি মহানবি (স.)-এর মদিনা সনদের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আজফার সাহেবের কার্যাবলি মহানবি (সা.)-এর মদিনা সনদের সাথে সাদৃশ্যপূর্ণ। রাসুল (সা.) প্রণীত মদিনা সনদ মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। এ সনদে মোট ৪৭টি ধারা ছিল। এসব ধারার সবগুলো ছিল মদিনাবাসীর অনুকূলে। এ সনদ বাস্তবায়নের মাধ্যমে রাসুল (সা.) বিশৃঙ্খল মদিনাবাসীকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। যা আজফার সাহেবের কর্মকাণ্ডেও প্রকাশ পায়। উদ্দীপকের আজফার সাহেব জনপ্রতিনিধি নিযুক্ত হয়ে এলাকায় মারামারি ও বিশৃঙ্খলা নিষিদ্ধ ঘোষণা করেন। এছাড়াও তিনি বিভিন্ন শ্রেণি ও গোষ্ঠীর প্রধান ব্যক্তিদের সাথে বৈঠক করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করেন। তার এ কাজটি মহানবি (সা.)-এর 'মদিনা সনদ' প্রণয়নকে নির্দেশ করে। এই সনদের মোট ৪৭টি ধারার মধ্যে গুরুত্বপূর্ণ হলো- সনদে স্বাক্ষরকারী মুসলমান, ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিক সম্প্রদায়সমূহ সমান নাগরিক অধিকার ভোগ করবে। মহানবি (সা.) হবেন প্রজাতন্ত্রের প্রধান এবং প্রধান বিচারপতি। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং বহিঃশত্রু দ্বারা মদিনা আক্রান্ত হলে সবাই সম্মিলিতভাবে শত্রুর মোকাবিলা করবে এবং প্রত্যেকে স্ব-স্ব গোত্রের যুদ্ধভার গ্রহণ করবে। ইসলামের ইতিহাসে মদিনা সনদের প্রভাব সুদূরপ্রসারী। এই মদিনা সনদে ইসলাম ও মহানবি (সা.)-এর শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে। মদিনা সনদের ফলে মুসলমানরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ ধর্ম পালন ও প্রচারের সুযোগ লাভ করে। এছাড়া মদিনা সনদের কারণে ইসলামের শত্রুরা মুসলমানদের সমীহ করতে বাধ্য হয়। সর্বোপরি মদিনা সনদের প্রভাবে মদিনার গোত্রীয় যুদ্ধভাব প্রশমিত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এ সনদের প্রভাব অপরিসীম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
আজফার সাহেবের কার্যাবলি মহানবি (স.)-এর মদিনা সনদের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর