ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: ইমাম বুখারি (র.) হাদিসের সম্মান রক্ষার্থে বুখারা ত্যাগ করেন। দীর্ঘ সাধনা শেষে ইমাম বুখারি (র.) যখন তাঁর জন্মভূমি বুখারায় আসলেন, তখন তৎকালীন বাদশাহ খালিদ ইবনে আহমদ তাঁর কাছ থেকে হাদিস শোনার জন্য রাজদরবারে ডেকে পাঠান। ইমাম বুখারি (র.) এমতাবস্থায় বললেন, “আমি হাদিসকে রাজদরবারে নিয়ে অপমান করতে চাই না। তার প্রয়োজন হলে সে আমার ঘরে বা মসজিদে আসুক।” অতঃপর বাদশাহ তাঁকে বুখারা ত্যাগে বাধ্য করলে তিনি সমরকন্দে চলে যান।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর