ইয়াওমুল বা'আছ বলতে কী বোঝায়?
উত্তর: ইয়াওমুল বা'আছ অর্থ পুনরুত্থান দিবস। অর্থাৎ মৃত্যুর পর পুনরুত্থান দিবসকে ইয়াওমুল বা'আছ বলে। ইমানের সর্বশেষ মূল বিষয়টি হলো মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস, মৃত্যুর সাথে সাথে মানবজীবন শেষ নয়। বরং মানবজীবন দুই ভাগে বিভক্ত। ইহকাল ও পরকাল। আল্লাহর তায়ালা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই জীবিত হব এ বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য বিষয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ইয়াওমুল বা'আছ বলতে কী বোঝায়?
উত্তর