“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।
উত্তর: “মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।” - এ কথার অর্থ হলো ইসলামের বিধিবিধান নির্ধারণ ও ব্যাখ্যার ক্ষেত্রে তাঁর জ্ঞান, গবেষণা ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান প্রদান করেছেন। তিনি ফিকাহশাস্ত্রকে সুসংগঠিত ও সহজভাবে উপস্থাপন করেন। তাঁর প্রণীত মাসআলা ও বিধান মুসলিম সমাজে ব্যাপকভাবে অনুসৃত হয়। ফিকহশাস্ত্রে অসামান্য অবদানের জন্য তিনি ফিকহশাস্ত্রের জনক উপাধি লাভ করেছেন। তাই তার সম্পর্কে ইমাম শাফেয়ি (রহ.) প্রশ্নোল্লিখিত মন্তব্যটি করেছেন। অতএব বলা যায়, মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র)-এর মুখাপেক্ষী।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।
উত্তর