জাহাঙ্গীর সাহেবের জন্ম ও শৈশবের সাথে যে মহামানবের জীবনের মিল পরিলক্ষিত হয়, সেই মহামানবের শৈশবকাল ব্যাখ্যা কর।
উত্তর: জাহাঙ্গীর সাহেবের জন্ম ও শৈশবের সাথে মহামানব হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের মিল পরিলক্ষিত হয়। জন্মের পর মহানবি হযরত মুহাম্মদ (সা.) ধাত্রী মা হালিমার ঘরে লালিত-পালিত হন। হালিমা বনু সাদ গোত্রের লোক ছিলেন। আর বনু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলত। ফলে মহানবি হযরত মুহাম্মদ (সা.)ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশবকাল থেকে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন অন্যটি তাঁর দুধভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমা মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে পাঁচ বছর লালন-পালন করে তাঁর মা আমিনার নিকট রেখে যান। তাঁর বয়স যখন ছয় বছর তখন তাঁর মাতা ইন্তিকাল করেন। প্রিয়নবি (সা.) অসহায় হয়ে পড়লে তাঁর লালন-পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। আর আট বছর বয়সে তাঁর দাদাও মারা যান। এরপর লালন-পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব। যা জাহাঙ্গীর সাহেবের জীবনের সাথে মিল পাওয়া যায়। উদ্দীপকে জাহাঙ্গীর সাহেবের জন্মের পূর্বে পিতা মারা যান। তিনি তার চাচার অধীনে লালিত পালিত হন। চাচার সংসারে অভাব থাকায় তিনি চাচার কাজে সাহায্য করেন। যা মহানবি (সা.)-এর জীবনীর সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জাহাঙ্গীর সাহেবের জন্ম ও শৈশবের সাথে যে মহামানবের জীবনের মিল পরিলক্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর