সালামের বক্তব্যে কোন মনীষীর বক্তব্যের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সালামের বক্তব্যে মনীষী হযরত আবু বকর (রা) এর বক্তব্যের বহিঃপ্রকাশ ঘটেছে। হযরত আবু বকর (রা) বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের একনিষ্ঠ সেবক। রাসুল (সা.)-এর মৃত্যুর পূর্বে তিনি সার্বক্ষণিক তাঁর এবং ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কুরআন এবং সুন্নাহকে তিনি জীবনের সর্বোৎকৃষ্ট আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। তাই রাসুল (সা.)-এর মৃত্যুর পর (৬৩২ খ্রি.) তিনিই খিলাফতের দায়িত্বপ্রাপ্ত হন। খিলাফতে অধিষ্ঠিত হয়ে আল্লাহ এবং রাসুল (সা.)-এর নির্দেশ মোতাবেক তিনি খিলাফত পরিচালনা করার শপথ গ্রহণ করেন। সালামের মধ্যে তার এ আদর্শরই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, সালাম নির্বাচিত হয়ে জনগণকে ডেকে বলেন-"ভাইসব যতদিন আমি আল্লাহ ও রাসূল (সা.) এর অনুসরণ করবো, ততদিন তোমরা আমার অনুসরণ করবে। আর আমার ভুলগুলো সংশোধন করে দিবে। হযরত আবু বকর (রা)-ও মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পর জনতার উদ্দেশ্যে বলেছিলেন, 'যতদিন আমি আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর অনুসরণ করি, ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে।' তার এ বক্তব্যে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ, গণতন্ত্র তথা জনগণের মতামতের প্রতি গুরুত্ব প্রদান প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায়, জনপ্রতিনিধি সালাম সাহেব সর্বকালের অনুকরণীয় শাসক হযরত আবু বকর (রা)-এর বৈশিষ্ট্যকেই লালন করছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
সালামের বক্তব্যে কোন মনীষীর বক্তব্যের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর