কালামের কর্মকাণ্ডে যে মনীষীর কাজের প্রতিফলন ঘটেছে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কালামের কর্মকান্ডে মনীষী হযরত ওমর (রা) এর গুণের প্রতিফলন ঘটেছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্তপ্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। সত্য ও ন্যায়ের জন্য তিনি যেমন কঠোরতা অবলম্বন করতেন, তেমনি মানবতার জন্য তিনি কষ্ট অনুভব করতেন। মানুষের দুঃখ-কষ্ট তাকে পীড়া দিত। তাই তাদের দুঃখ মোচনে তিনি সর্বাত্মক চেষ্টা চালাতেন। উদ্দীপকে কালাম সাহেব তার এ মহান আদর্শকেই অনুসরণ করেছেন। উদ্দীপকে কালাম সাহেব সরকার থেকে প্রাপ্ত সাহায্য ধনি-গরিব, আপন-পর সকলের মধ্যে সমভাবে বন্টন করেন। জনগনের অবস্থা সচক্ষে দেখার জন্য রাতের আধারে পাড়া-মহল্লায় ঘুরে বেড়ান। একই বৈশিষ্ট্য হযরত উমর (রা)-এর চরিত্রে বিদ্যমান ছিল। তিনি ন্যায়বিচারক এবং নিরপেক্ষ শাসক ছিলেন। তাই নিজ পুত্র আবু শাহমাকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দেন। এছাড়াও একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে অবলোকন করেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যান প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, হযরত উমর (রা) ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। ন্যায় ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা, প্রজাকল্যাণ সাধন করে তিনি আদর্শ শাসক হিসেবে ইতিহাসে অনুকরণীয় হয়ে আছেন। উদ্দীপকে জনপ্রতিনিধি কালাম সাহেব তাঁর এসব আদর্শের আংশিক ধারণ করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
কালামের কর্মকাণ্ডে যে মনীষীর কাজের প্রতিফলন ঘটেছে পাঠ্যপুস্তকের আলো…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর