আগন্তুক ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত 'সবুজ সংঘটি' মহানবি (সঃ)-এর জীবনের কোন কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: আগন্তুক ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত 'সবুজ সংঘটি' মহানবি (সা.)-এর জীবনের 'হিলফুল ফুযুল' এর সাথে সাদৃশ্যপূর্ণ। মানবতার মুক্তির দূত রাসুল (সা.) ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে 'হিলফুল ফুযুল' সংঘ প্রতিষ্ঠা করেন। এর আদর্শে তৎকালীন আরবের গোত্রকলহ বন্ধ হয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দীপকেও এ ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। রাসুল (সা.)-এর বয়স যখন পঁয়ত্রিশ বছর, তখন তিনি 'হিলফুল ফুযুল' গঠন করেন। এটি গঠনের প্রত্যক্ষ কারণ হলো- ফিজার যুদ্ধের বিভীষিকা তাঁর কোমল মনকে আন্দোলিত করে। তাই তিনি শান্তির লক্ষ্যে ৫টি উদ্দেশ্যকে সামনে নিয়ে এ শান্তিসংঘ গঠন করেন। ৫টি উদ্দেশ্য হলো- ১. আর্তের সেবা করা, ২. অত্যাচারীকে প্রতিরোধ করা, ৩. অত্যাচারিতকে সাহায্য করা, ৪. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং ৫. গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। উদ্দীপকে একজন আগুন্তক এলাকায় শান্তি স্থাপনের জন্য 'সবুজ সংঘ' নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ফলে সমাজের বিরোধ ও ঝগড়া বন্ধ হয়ে যায়। যা 'হিলফুল ফুযুল' এর সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
আগন্তুক ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত 'সবুজ সংঘটি' মহানবি (সঃ)-এর জীবনে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর