দৃশ্যপট ২-এ জাবিরের বৈশিষ্ট্য একজন খলিফার জীবনাদর্শের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যপট-২ এ জাবিরের মধ্যে হযরত আলি (রা)-এর জীবনাদর্শের আংশিক প্রতিফলন থাকলেও অনেকটা বিপরীত রূপও প্রকাশ পেয়েছে। ইসলামের চতুর্থ খলিফা হলেন হযরত আলি (রা)। তিনি ছিলেন অসাধারণ বীরত্বের অধিকারী। জ্ঞানসাধনায় তিনি সব মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। এ দুটি বিষয়ের সাথে জাবিরের বৈশিষ্ট্যের মিল থাকলেও আলি (রা)-এর অনাড়ম্বর জীবনযাপনের বিপরীত দিক জাবিরের মধ্যে লক্ষণীয়। জাবির স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বীরবিক্রম উপাধি পান। সাহিত্যে দখল থাকার কারণে তাঁকে সাহিত্যের বিশ্বকোষ বলা হয়। তবে তিনি চলাফেরায় বিলাসী। তাঁর কাজের জন্য অনেক লোক রাখা আছে। হযরত আলি (রা)-এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, তার শৌর্যবীর্য ও শক্তির কারণে তাঁর নাম শুনলেও কাফিরদের মধ্যে ত্রাস সৃষ্টি হতো। বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের কারণে রাসুল (স) তাঁকে 'যুলফিকার' তরবারি উপহার দেন। খায়বারে কামুস দুর্গ জয় করলে নবি (স) তাকে 'আসাদুল্লাহ' (আল্লাহর সিংহ) উপাধি দেন। আলি (রা) ছিলেন জ্ঞানতাপস ও জ্ঞানসাধক। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে, হযরত মুহাম্মদ (স) হলেন জ্ঞানের শহর, আর আলি (রা) তার দরজা। তাঁর রচিত 'দিওয়ানে আলি' নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। তবে তিনি অত্যন্ত অনাড়ম্বর ও সহজ-সরল জীবনযাপন করতেন। তাঁর কোনো কাজের লোক ছিল না। কঠোর পরিশ্রম করে তিনি জীবিকা নির্বাহ করতেন। উপরের আলোচনা থেকে বলা যায়, জাবিরের মধ্যে হযরত আলি (রা)-এর বৈশিষ্ট্যের আংশিক প্রতিফলন ঘটলেও সে সম্পূর্ণভাবে তার জীবনাদর্শ ধারণ করতে পারেনি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
দৃশ্যপট ২-এ জাবিরের বৈশিষ্ট্য একজন খলিফার জীবনাদর্শের আলোকে মূল্যায়…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর