কমিশনার জাফর সাহেবের চরিত্রে যে মহান খলিফার আদর্শ ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক পুলিশ অফিসার মহোদয়ের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: কমিশনার জাফর সাহেবের চরিত্রে ইসলামের মহান খলিফা হযরত উমর (রা)-এর আদর্শ ফুটে উঠেছে। এ ব্যাপারে পুলিশ অফিসার মহোদয়ের বক্তব্য তাৎপর্যপূর্ণ। হযরত উমর (রা) ছিলেন ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক। ন্যায় প্রতিষ্ঠা করতে তিনি কোনো ভেদাভেদ করতেন না। তার কাছে সবাই ছিল সমান। অপরাধী নিকটাত্মীয় হলেও তার শাস্তি থেকে রেহাই পেত না। কমিশনার জাফর সাহেবের চরিত্রেও এরূপ বৈশিষ্ট্য লক্ষ করা যায়। কমিশনার জাফর সাহেব মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দেন। তার এ কাজে হযরত উমর (রা)-এর ন্যায় প্রতিষ্ঠার দিকটি প্রতিফলিত হয়েছে। হযরত উমর (রা) মদপানের অপরাধে নিজের পুত্র আবু শাহমাকে কঠোর শাস্তি দেন। এতে তার মৃত্যু হয়। এছাড়া কমিশনার জাফর সাহেবের কাজের প্রশংসা করে পুলিশ অফিসার বলেন, তার মতো সচেতন অভিভাবক তৈরি হলে আমরা সহজেই সমাজকে মাদকমুক্ত করতে পারব। অফিসার সাহেবের এ মন্তব্যটি যথার্থ। কারণ মাদকাসক্তি বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটি থেকে সমাজকে মুক্ত করতে হলে অভিভাবকদের সচেতনতা অতি প্রয়োজন। কেননা অভিভাবকেরা তাদের মাদকাসক্ত সন্তানদের সচেতনভাবে আইনের হাতে তুলে দিয়ে শাস্তি নিশ্চিত করার সাহস না দেখালে পুলিশের একার পক্ষে সমগ্র সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়। বরং দিন দিন এটি আরও মারাত্মক আকার ধারণ করবে। অভিভাবকদের সচেতনতা ও পুলিশের একনিষ্ঠ কর্মতৎপরতা সমাজকে মাদকাসক্তির কালো ছোবল থেকে মুক্ত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। উপরের আলোচনা থেকে বলা যায়, মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়ে কমিশনার জাফর সাহেব খলিফা হযরত উমর (রা)-এর ন্যায়পরায়ণতার আদর্শকে ধারণ করেছেন। তার এরূপ কাজ সমাজকে মাদকমুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
কমিশনার জাফর সাহেবের চরিত্রে যে মহান খলিফার আদর্শ ফুটে উঠেছে তা চিহ…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর