ড. আবদুল্লাহ কোন মনীষীর প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: ড. আবদুল্লাহ ইবনে জারির আত-তাবারি (র)-এর প্রতি ইঙ্গিত করেছেন। বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের অবদানের কথা মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। যেসব মনীষী এসব অবদান রাখেন ইবনে জারির আত-তাবারি (র) তাদের অন্যতম। উদ্দীপকের ড. আবদুল্লাহ তার কথাই তুলে ধরেছেন। ড. আবদুল্লাহ যার কথা বলেছেন তিনি সাত বছর বয়সে কুরআন হিফজ করেন। পরবর্তী সময়ে তিনি তাফসির ও ইতিহাস শাস্ত্রে দুটি প্রসিদ্ধ গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। ইবনে জারির সম্পর্কেই একথা সমর্থনযোগ্য। কারণ তিনিই সাত বছর বয়সে কুরআন মুখস্থ করেন। তিনি একজন বিখ্যাত মুফাসসির ও আরব ঐতিহাসিক ছিলেন। পাশাপাশি পবিত্র কুরআনের বিশুদ্ধ তাফসির করেন। তাফসির গ্রন্থটির নাম 'জামিউল বায়ান আন তাবিলি আয়িল কুরআন'। এ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য। কারণ ইবনে জারির প্রচুর হাদিস সংগ্রহ করেন এবং এর আলোকে তাফসিরটি প্রণয়ন করেন। পাশ্চাত্য পণ্ডিতদের কাছে ঐতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এ তাফসির গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত। এছাড়া তিনি ইতিহাস বিষয়ে লেখেন 'তারিখ আর-রাসুল ওয়াল মুলুক' গ্রন্থটি। সুতরাং বোঝা যায়, ড. আবদুল্লাহ ইবনে জারির আত-তাবারি (র)-এর প্রতি নির্দেশ করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
ড. আবদুল্লাহ কোন মনীষীর প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর