গণি মিয়ার আচরণ কোন সময়কার সামাজিক অবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: গণি মিয়ার আচরণ আইয়ামে জাহিলিয়াতের সময়কার সামাজিক অবস্থাকে নির্দেশ করে। আইয়ামে জাহিলিয়া অর্থ অজ্ঞতার যুগ। মহানবি (স)-এর আবির্ভাবের পূর্বে আরব সমাজে প্রচলিত বর্বর এ মানবতাবিরোধী আচার-আচরণকে আইয়ামে জাহিলিয়া বলে। আইয়ামে জাহিলিয়া যুগের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয় ও অমানবিক। নরহত্যা, ব্যভিচার, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, নারীদের অবমাননা করা ইত্যাদি ঘটনাসমূহ ছিল তৎকালীন সমাজের প্রচলিত ব্যাপার। যা গণি মিয়ার কর্মকাণ্ডেও পরিলক্ষিত হয়েছে। উদ্দীপকে উল্লেখিত জামিলার পরপর দুইবার কন্যা সন্তান হওয়ায় তার স্বামী গণি মিয়া তার সাথে দুর্ব্যবহার করে। তার এ কাজই আইয়ামে জাহিলিয়া যুগের সামাজিক অবস্থাকে ফুটিয়ে তোলে। কেননা আইয়ামে জাহিলিয়া যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। তাদেরকে দাসী এবং ভোগবিলাসের বস্তু হিসেবে ব্যবহার করা হতো। এমনকি কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো। গণি মিয়া কন্যা সন্তানের জনক হওয়ায় সে অসন্তুষ্ট হয় এবং তার স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করে। তাই তার এ কাজটিকে আইয়ামে জাহিলিয়াতের নিদর্শন বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
গণি মিয়ার আচরণ কোন সময়কার সামাজিক অবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর