দ্বিতীয় জন প্রসঙ্গে আলোচকের মন্তব্যের সঠিকতা সংশ্লিষ্ট মনীষীর জীবনাদর্শের আলোকে নিরূপণ করো।
উত্তর: ইমাম আবু হানিফা (র)-এর জীবনাদর্শ বিবেচনায় দ্বিতীয় জন প্রসঙ্গে আলোচকের মন্তব্য সঠিক। ফিকাহ শাস্ত্রে সর্বাধিক অবদান যে মনীষীর তিনি হলেন ইমাম আবু হানিফা (র)। অসাধারণ সব গুণাবলির সমন্বয় ঘটেছিল এ মহান ব্যক্তির মধ্যে। তাঁর এসব গুণাবলির মধ্যে আত্মমর্যাদাবোধের প্রতিফলন ঘটেছে উদ্দীপকের দ্বিতীয় ব্যক্তির মধ্যে। দ্বিতীয় জন রাষ্ট্রের বিভিন্ন আইনের তত্ত্বকে বোর্ড গঠনের মাধ্যমে সহজ-করে জনসাধারণের কাছে তুলে ধরেন। এজন্য সরকার তাকে গুরুত্বপূর্ণ পদ দিতে চাইলে তা তিনি গ্রহণ করেননি। ইমাম আবু হানিফা (র) ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। তিনি ফিকাহশাস্ত্রের উদ্ভাবক ছিলেন। চল্লিশজন ছাত্রের সমন্বয়ে তিনি ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এ বোর্ড ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপদান করেন। পরে তিনি এ বোর্ডের মধ্য থেকে দশ জনকে নিয়ে বিশেষ বোর্ড গঠন করেন। এ বোর্ড যে কোনো সমস্যার ক্ষেত্রে কুরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া দিত। এসব অবদানের কারণে তৎকালীন বাগদাদের খলিফা আল মনসুর আবু হানিফা (র) কে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি তা গ্রহণ না করার কারণে তাকে জেলে আবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে খলিফার নির্দেশে প্রয়োগকৃত বিষক্রিয়ার প্রভাবে তিনি ইন্তিকাল করেন। প্রকৃতপক্ষে, জ্ঞান মানুষকে লোভহীন মানসিকতা দান করে। অর্থ ও পদ প্রাপ্তির প্রত্যাশাকে দূর করে। ইলম কখনো বিনিময়যোগ্য নয়। তাই ইলমকে পুঁজি করে জাগতিক স্বার্থ রক্ষার চিন্তা করলে তখন ইলমের চরম অপমান করা হয়। তাই ইলমের স্থান সর্বোচ্চ বিবেচনা করে সব স্বার্থ জলাঞ্জলি দিতে পারলে ইলম ও ইলম অর্জনকারীর মর্যাদা সমুন্নত হয়। এ কারণে দ্বিতীয় জন সম্পর্কে আলোচকের মন্তব্য সঠিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
দ্বিতীয় জন প্রসঙ্গে আলোচকের মন্তব্যের সঠিকতা সংশ্লিষ্ট মনীষীর জীবনা…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর