শেয়ারFacebookWhatsApp

জনাব ইমরানের কর্মকান্ডের সাথে কোন খলিফার আচরণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব ইমরান এর কর্মকান্ডের সাথে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা)-এর আচরণের মিল পাওয়া যায়। খলিফা হযরত উমর (রা) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্ত প্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। উদ্দীপকের জনাব ইমরানের কর্মকাণ্ডেও অনুরূপ বৈশিষ্ট্য লক্ষণীয়। উদ্দীপকের জনাব ইমরান একজন সমাজসেবক। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তিনি নিজ ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। তার পুত্র একদিন নেশাজাতীয় দ্রব্য সেবন করলে তিনি তাকে জনসম্মুখে বেত্রাঘাত 'করেন। অনুরূপভাবে হযরত উমর (রা) একজন প্রজাবৎসল সমাজসেবক ও ন্যায় বিচারক ছিলেন। তিনিও নিজ পুত্র আবু শাহমাকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দেন। অন্যদিকে একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে অবলোকন করেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌঁছে দেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যান প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য। তাই বলা যায়, জনাব ইমরানের মধ্যে হযরত উমর (রা)-এর আচরণের প্রতিফলন ঘটছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল

জনাব ইমরানের কর্মকান্ডের সাথে কোন খলিফার আচরণের মিল পাওয়া যায়? ব্যা…

উদ্দীপক

জনাব ইমরান একজন সমাজসেবক। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তিনি নিজ ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা করলেন। তার পুত্র একদিন নেশা জাতীয় দ্রব্য সেবন করলে তিনি তাকে জনসম্মুখে বেত্রাঘাত করলেন। তার আদর্শে লালিত তার এক ছোট ভাই জনাব ইশতি একজন ধনী মুসলিম। তিনি জনসাধারণের কষ্ট সহ্য' করতে না পেরে এলাকায় ২০টি গভীর নলকূপ তৈরি করে পানির সুব্যবস্থা করে দিলেন। কোন এক সময় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি ত্রাণসামগ্রী দিয়ে সাহায্য করে থাকেন। জনাব ইশতির কর্মকাণ্ড দেখে প্রবীণ অধিবাসী জনাব জাকারিয়া সাহের মুসলিম জাহানের খলিফাগণের কথা স্মরণ করে বলেন, এমন নেতার আগমন কিয়ামত পর্যন্ত ঘটতে থাকুক।

Sylhet · 2020

উত্তর

সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাই হলো আত্মশুদ্ধি।

উত্তর

পবিত্রতা ছাড়া ইবাদত কবুল না' হওয়ায় রাসুল (স) পবিত্রতাকে ইমানের অর্ধেক বলে ঘোষণা করেছেন। প্রত্যেক মুসলমানের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আল্লাহর প্রতি ইমান আন্য। ইমান আনার পর আল্লাহর ইবাদত করা প্রত্যেকের দায়িত্ব। কিন্তু পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সালাত আদায়ের জন্য মানুষের শরীর, পোশাক ও সালাতের স্থান পরিষ্কার ও পবিত্র হতে হয়। এগুলো নাপাক থাকলে সালাত কবুল হয় না। তাই পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই রাসুল (স) বলেন "পবিত্রতা ইমানের অর্ধেক"।

উত্তর

জনাব ইমরান এর কর্মকান্ডের সাথে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা)-এর আচরণের মিল পাওয়া যায়। খলিফা হযরত উমর (রা) ছিলেন ন্যায় এবং ইনসাফের মূর্ত প্রতীক। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আপন-পর কোনো ভেদাভেদ করতেন না। উদ্দীপকের জনাব ইমরানের কর্মকাণ্ডেও অনুরূপ বৈশিষ্ট্য লক্ষণীয়। উদ্দীপকের জনাব ইমরান একজন সমাজসেবক। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তিনি নিজ ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। তার পুত্র একদিন নেশাজাতীয় দ্রব্য সেবন করলে তিনি তাকে জনসম্মুখে বেত্রাঘাত 'করেন। অনুরূপভাবে হযরত উমর (রা) একজন প্রজাবৎসল সমাজসেবক ও ন্যায় বিচারক ছিলেন। তিনিও নিজ পুত্র আবু শাহমাকে মদপানের অপরাধে কঠোর শাস্তি দেন। অন্যদিকে একজন প্রজাবৎসল শাসক হিসেবে তিনি গভীর রাতে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রজাদের সার্বিক অবস্থা স্বচক্ষে অবলোকন করেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা তাদের ঘরে পৌঁছে দেন। তিনি নিজ স্ত্রীকে নিয়ে যান প্রসব বেদনায় কাতর বেদুইন নারীকে সাহায্য করার জন্য। তাই বলা যায়, জনাব ইমরানের মধ্যে হযরত উমর (রা)-এর আচরণের প্রতিফলন ঘটছে।

উত্তর

জনাব ইশতির কার্যাবলি খলিফা হযরত উসমান (রা)-এর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত উসমান (রা) ছিলেন তৎকালীন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসার মাধ্যমে তিনি প্রচুর অর্থ-সম্পদের মালিক হয়েছিলেন। তাই তাকে গনি (ধনী) বলা হতো। ইসলাম গ্রহণের পর ইসলাম ও মানবতার সেবায় তিনি অকাতরে সম্পদ ব্যয় করতেন। উদ্দীপকের জনাব ইশতির কার্যাবলিতেও হযরত উসমান (রা)-এর এ চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষণীয়। জনাব ইশতি একজন ধনী মুসলিম। তিনি জনসাধারণের কষ্ট সহ্য করতে না পেরে এলাকায় ২০টি নলকূপ তৈরি করে পানির সুব্যবস্থা করে দেন। এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করেন। হযরত উসমান (রা)-এর ক্ষেত্রেও একই চিত্র পরিলক্ষিত হয়। তিনি মদিনাবাসীর পানির অভাব দূর করার জন্য ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে মদিনার বিখ্যাত 'রুমা' কূপ ক্রয় করে তা ওয়াকু (ধর্মীয় কাজে দান) করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ থেকে বোঝা যায়, জনাব ইশতি হযরত উসমান (রা)-এর আদর্শকে ধারণ করেছেন। আর এ সম্পর্কে উদ্দীপকের জনাব জাকারিয়া সাহেব মুসলিম জাহানের খলিফাগণের কথা স্মরণ করে কিয়ামত পর্যন্ত তাদের মতো নেতার আগমনের যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তা যথার্থ। কেননা বর্তমান বিশ্বে যে অন্যায়-অনাচার ও. অবিচারের বিস্তার ঘটেছে, তা দূরীভূত করে খুলাফায়ে রাশেদিনের মতো আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে হলে তাদের মতো নেতা বা খলিফার আগমন একান্ত আবশ্যক। উপরের আলোচনা থেকে বলা যায়, জনাব ইশতি এবং খলিফা হযরত উসমান (রা)-এর কার্যাবলি একইসূত্রে গাঁথা। আর জনাব জাকারিয়ার প্রত্যাশা অনুযায়ী খুলাফায়ে রাশেদিনের মতো কোনো নেতার আগমন হলে এ বিশ্বে হয়তো আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হতো।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির স্মৃতিশক্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

ফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইয়াওমুল বা'আছ বলতে কী বোঝায়?

ইয়াওমুল বা'আছ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?মিযানের বয়স ৭ বছর। সে পবিত্র কুরআন ৬ মাসে মুখস্থ করে। তোমার পাঠ্যবইয়ে মিযানের সাফিকাহ বোর্ড কী? ব্যাখ্যা করো।'মদিনা সনদ' কী? এর দুটি ধারা লেখো।আল-কুরআনের পর বুখারি শরিফ বিশুদ্ধ হাদিসগ্রন্থ কীভাবে? ব্যাখ্যা করো।'আইয়্যামে জাহেলিয়্যা' কাকে বলে? ব্যাখ্যা করো।ইসলামে বিদায় হজের ভাষণ গুরুত্বপূর্ণ কেন?মহানবি (স.) মদিনায় হিজরত করেন কেন?“আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।” তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।“মানুষ ফিকাহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর মুখাপেক্ষী।" - ব্যাখ্যা করো।ইমাম বুখারি (র.) কেন বুখরা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন? ব্যাখ্যা করো।ইয়াওমুল বা'আছ বলতে কী বোঝায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।