জনাব নোমানের চরিত্রের সাথে কোন মহামানবের চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নোমানের চরিত্রের সাথে মহানবি (স)-এর চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায়। মানবতার মুক্তির মহান অগ্রদূত হযরত মুহাম্মদ (স) আল্লাহ প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল। ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর মহানবি (স) মক্কাবাসীর কাছে ইসলাম প্রচার শুরু করেন। কিন্তু তারা ইসলামের সুমহান আদর্শ গ্রহণ না করে তাঁকে এ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়। এ অবস্থায় তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। পরবর্তী সময়ে রাসুল (স) কুরাইশদের ওপর প্রতিশোধ গ্রহণের সুযোগ পেয়েও প্রতিশোধ না নিয়ে ক্ষমার আদর্শ প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের জনাব নোমানের চরিত্রেও এ ঘটনার প্রতিফলন লক্ষণীয়। উদ্দীপকের বিত্তশালী ব্যক্তি জনাব লিমনের অত্যাচারে জনাব নোমান তার নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। পরবর্তীতে জনাব নোমান সুযোগ পাওয়ার পরেও তার প্রতিশোধ গ্রহণ করেননি। এ ক্ষমার ঘটনা আমাদেরকে মহানবি (স)-এর উদার চারিত্রিক বৈশিষ্ট্যকেই স্মরণ করে দেয়। কেননা মহানবি (স)ও মক্কায় ইসলামের বাণী প্রচার করতে শুরু করলে মক্কার বিত্তশালী কাফির আবু জেহেল, আবু 'সুফিয়ান প্রমুখ তাঁর ওপর চরম অত্যাচার শুরু করে। এমনকি তারা তাঁকে হত্যার ষড়যন্ত্র করে। এ অবস্থায় রাসুল (স) আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। কুরাইশরা একসময় তাঁর ওপর চরম অত্যাচার-নির্যাতন করলেও মক্কা বিজয়ের পর তিনি তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সে সময় তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সবাইকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানবতার ইতিহাসে তা বিরল। তাই বলা যায়, রাসুল (স)-এর ক্ষমার এ মহান দৃষ্টান্তই জনাব নোমানের চরিত্রে প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : আদর্শ জীবনচরিত · সৃজনশীল
জনাব নোমানের চরিত্রের সাথে কোন মহামানবের চারিত্রিক মিল খুঁজে পাওয়া …
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর